করোনার সময়ে জরুরি সেবা দিতে বিভিন্ন সংস্থা তাদের হটলাইন ব্যবস্থা চালু করেছে। এর মধ্যে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) করোনা রোগীদের নিয়ে তথ্য ও করোনা পরীক্ষা করা নিয়ে হটলাইন চালু হয়েছে। আইইডিসিআরের ওয়েবসাইটে বলা হয়েছে, কেউ যদি চীন, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, ইতালি, ইরান এসব দেশে ভ্রমণ করে থাকেন এবং ফিরে আসার ১৪ দিনের মধ্যে জ্বর, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট দেখা দেয় তাহলে অতি দ্রুত এই হটলাইন নম্বর ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯৭৭১১৮৫ যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া কুয়েত-মৈত্রী সরকারি হাসপাতালে ডাক্তারের পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া স্বাস্থ্য বাতায়নের হটলাইন নম্বর হচ্ছে ১৬২৬৩। স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর হচ্ছে ৩৩৩। সশস্ত্র বাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর: ০১৭৬৯০৪৫৭৩৯। মিথ্যা বা গুজব প্রচারের বিষয়টি নজরে এলে ৯৯৯ অথবা ৯৫১২২৬৪, ৯৫১৪৯৮৮, দাফন কার্যক্রমে সহায়তা পেতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত দুই যুগ্ম সচিবের মুঠোফোন নম্বর:০১৭১২০৮০৯৮৩ ও ০১৫৫২২০৪২০৮। এছাড়া করোনার কারণে দুস্থদের জরুরি ত্রাণ পেতে ঢাকা জেলা প্রশাসনের হটলাইন: ০২৪৭১১০৮৯১, ০১৯৮৭৮৫২০০৮, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ০১৭০৯৯০০৭০৩, ০১৭০৯৯০০৭০৪। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরামর্শ সেবা, পাঁচটি অঞ্চলে করোনা ভাইরাস সংক্রান্ত চিকিত্সা তথ্য ও পরামর্শ সেবা চালু করেছে। নম্বরগুলো হলো—মগবাজার: ৯৩৫৫২৭৭, মোহাম্মদপুর: ০১৩১১-৯৪৬৪৩২, মাজার রোড, মিরপুর: ০১৩০১-৫৯৬৮৩৯, বর্ধিত পল্লবী, মিরপুর: ০১৭৭০-৭২২১৯৪ এবং উত্তরা: ০১৩১৪-৭৬৬৫৪৫।