দরিদ্র ও ডাক্তারদের জন্য আড়াই কোটি টাকা সাহায্যের ঘোষণা সেলিম ওসমানের

বর্তমান করোনা পরিস্থিতিতে ঘরে আটকে পড়া নিম্নমধ্যবিত্ত ও ডাক্তারদের সহায়তার জন্য প্রায় আড়াই কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। তার ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ২ কোটি ২৮ লাখ টাকার একটি কর্মসূচি ঘোষণা করেছেন তিনি। করোনায় মৃতদের দাফন ও সত্কারে নিরলসভাবে কাজ করে যাওয়ায় ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর খোরশেদকে নারায়ণগঞ্জের বীর বাহাদুর উপাধি দিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার দুপুরে তার ব্যবসাপ্রতিষ্ঠান উইজডম অ্যাটায়ার্স লিমিটেডের কার্যালয়ে সিটি করপোরেশনের ১৭টি ওয়ার্ডের কাউন্সিলর ও বন্দর উপজেলা চেয়ারম্যান ও সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে আলোচনার মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দিয়েছেন তিনি।