খাদ্যসংকট দূর করতে পণ্য পরিবহন স্বাভাবিক রাখার আহ্বান

রমজানের সময় খাদ্যসংকট দূর করতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পরিবহন করার জন্য সব পণ্য পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি। গতকাল মঙ্গলবার সমিতির সভাপতি হাজি মো. তোফাজ্জল হোসেন মজুমদার ও সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী খান এক যুক্ত বিবৃতিতে বলেন, করোনার কারণে চট্টগ্রাম বন্দরে আমদানিকৃত মালামালসহ হাজার হাজার কনটেইনারের জট লেগে আছে। এ জটের কারণে আমদানীকারকরা নিজেদের মালের কনটেইনার খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে। রমজানে বন্দরে কনটেইনারের জটের কারণে খাদ্যসংকট যেন না হয় সেদিকে খেয়াল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তারা আহ্বান জানান।