সাতক্ষীরা-১ আসনে লড়াই হবে নৌকা ধানের শীষে

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ তালা-কলারোয়া আসনে নৌকা ও ধানের শীষ প্রতীকের মধ্যে দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

এ আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট মনোনীত প্রার্থী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ও সাতক্ষীরা জেলা সভাপতি অ্যাড. মুস্তফা লুত্ফুল্লাহ এবং জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা জেলার সাবেক সভাপতি হাবিবুল ইসলাম হাবিবের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

আওয়ামী লীগের প্রতিটি ইউনিট বর্ধিত সভা করে নৌকা প্রতীকের বিজয়ে এখন ঐক্যবদ্ধ।  যে কারণে তারা ফুরফুরে মেজাজে থাকলেও নানা কারণে পিছিয়ে পড়েছে ২০ দলীয় জোট প্রার্থী। সব মিলিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসনে আওয়ামী লীগ ও বিএনপি’র দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে লড়াই হবে ভোটের এমন আভাসই পাওয়া যাচ্ছে।