স্পর্শ ছাড়াই বাজবে স্বয়ংক্রিয় কলিংবেল!

বিশ্বজুড়ে আতঙ্কের সৃষ্টি করেছে মারাত্মক ছোঁয়াচে করোনা ভাইরাস। দ্রুত ছড়িয়ে পড়া এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে দেশে দেশে চলছে লকডাউন। কোথাও স্পর্শ করলে সঙ্গে সঙ্গে ২০ সেকেন্ড ধরে হাত ধুয়ে ফেলার কথা বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে দিল্লির ১৬ বছর বয়সের এক কিশোর আবিষ্কার করে ফেলেছেন স্পর্শবিহীন স্বয়ংক্রিয় কলিংবেল। ভারতের শালিমার বাগ মডার্ন পাবলিক স্কুলের একাদশ শ্রেণির ছাত্র সার্থক জৈন এই ডোরবেল আবিষ্কার করে সকলকে চমকে দিয়েছেন।