স্পোর্টস ডেস্ক
আগামী মাসের শুরুতে জার্মান লিগ শুরু হওয়ার কথা থাকলেও এখন সমর্থকেরাই এর বিরোধিতা করছেন। ৯ মে থেকে জার্মানির এ ফুটবল লিগ শুরু হওয়ার কথা। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আজ বৃহস্পতিবার। বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে জার্মান ফুটবল লিগ কর্তৃপক্ষ ডিএফএল এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
করোনা ভাইরাসের প্রকোপ কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারায় জার্মানি কিছু কিছু বিষয়ে কঠোর বিধিনিষেধ তুলে নিতে চাইছে? এরই অংশ হিসেবে নিরাপত্তাবিধি মেনে শিগগিরই ফুটবলও মাঠে গড়ানোর আয়োজন চলছে।
তবে জার্মানিতে রাজ্যভেদে অবস্থা ভিন্ন হতে পারে? নর্থ রাইন-ওয়েস্টফালিয়া ও ব্যাভারিয়া রাজ্য ৯ মে ফুটবল শুরুর পক্ষে? অন্য ১৪ রাজ্যের খবর এখনো জানা যায়নি?
এমনিতে জার্মানিতে ৩ মে থেকে বেশ কিছু বিষয় শিথিল করার সিদ্ধান্ত হয়ে আছে? এসব বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলোর সঙ্গে ৩০ এপ্রিল আবার বসবে?
মূলত দর্শকশূন্য স্টেডিয়ামে লিগের খেলাগুলো শুরু হওয়ার কথা। কারণ খেলা শুরু না হলে অনেক ক্লাবের পক্ষে অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব হবে না। সেজন্যই কর্তৃপক্ষ বুন্দেসলিগা নামেখ্যাত জার্মানির শীর্ষ দুটি লিগ চালুর সিদ্ধান্ত নিয়েছে।
সমস্যা দেখা দিয়েছে সমর্থকদের তরফে। বিশেষ করে কট্টরপন্থি সর্মথকরা চায় না এভাবে খেলা শুরু হোক। তাদের মতে এগুলো হচ্ছে ‘ভূতুড়ে খেলা’।
জার্মানির ফুটবল সমর্থকদের সংগঠন ‘ফ্যান প্রোজেক্ট’ এর সমন্বয়কারী মাইকেল গ্যাব্রিয়েল এ ব্যাপারে বলেন, ‘সমর্থকেরা তাদেরকে খেলাটির মূল অংশ মনে করে। সেজন্যই খেলাগুলোয় তাদের যোগ দিতে না পারার ধারণাটা অন্যতম গভীর দুশ্চিন্তার বিষয়।’ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘কিন্তু যদি ক্লাবগুলোর অস্তিত্বই বিপন্ন হয় সে ক্ষেত্রে পরিস্থিতি কঠিন। কারণ ক্লাব না থাকলে খেলাও থাকবে না।’ এ মাসের শুরুতে অবশ্য জার্মানিতে ফুটবল চালু করে নিয়ে একটি জরিপ পরিচালিত হয়। ডাব্লিউডিআর নামের এক মিডিয়া প্রতিষ্ঠান পরিচালিত এই জরিপে দেখা যায় ৫২ শতাংশ মানুষ দর্শকবিহীন পরিস্থিতিতে খেলা আবার শুরুর পক্ষে। কেবল ৩০ ভাগ এর বিরুদ্ধে ছিলেন।