গত নভেম্বরে ইডেন গার্ডেন্সে দিবারাত্রির টেস্টে বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারিয়েছিল ভারত। গোলাপি বলের টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের বাউন্সার-বৃষ্টিতে নাকাল করেছিলেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। বাউন্সারে মুমিনুল-মুশফিকরা ভয় পান বলেই দাবি করেছেন শামি। মনোজ তিওয়ারির সঙ্গে ইনস্টাগ্রামে লাইভে এসে ভারতীয় এই পেসার বলেছেন, ‘আমি বোলিংয়ে এসে চিন্তা করলাম শর্ট বোলিং করব। তখন দেখলাম বাংলাদেশের ব্যাটসম্যানরা বেশি ঘাবড়ে যাচ্ছে। যখন কেউ অতিরিক্ত শর্ট বোলিং করে ঘাবড়ালে চলবে না। ওরা এই ভুলটাই করেছিল। এটাই সত্য, সত্য বলতে আমি দ্বিধাবোধ করি না।’ ইডেনে ঐ ম্যাচে শামির বাউন্সারে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন লিটন দাস ও নাঈম হাসান। ইশান্ত শর্মার বাউন্সারে আঘাত পান মোহাম্মদ মিঠুন। দুই ইনিংস মিলে ভারতীয় পেসাররা নিয়েছিলেন ১৯ উইকেট।