স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুর বাজার শাখা সোনালী ব্যাংক লকডাউন করা হয়েছে। ব্যাংকের ঐ শাখার ১১ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে সাত জন অসুস্থ হয়ে পড়লে বুধবার সকালে ব্যাংকের যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
সোনালী ব্যাংক রংপুর প্রধান শাখার ডিজিএম আব্দুল বারেক চৌধুরী জানান, ব্যাংকের সাত জন কর্মকর্তা-কর্মচারী জ্বর, সর্দি ও কাশিসহ বিভিন্ন উপসর্গে ভুগছিলেন। তাদের মধ্যে মঙ্গলবার চার জনের ও বুধবার তিন জনের নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে স্বাস্থ্য বিভাগের লোকজন। কিন্তু রিপোর্ট এখনো জানা যায়নি। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ব্যাংকের যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।