মাগুরায় প্রথম করোনা রোগী শনাক্ত

মাগুরা প্রতিনিধি

মাগুরায় বুধবার প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। তিনি মাগুরা সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নের মৃগীডাঙ্গা গ্রামের এক পোশাক শ্রমিক। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তার শরীরের নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে।

মাগুরা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান জানান, তার করোনা পরীক্ষার রিপোর্টে পজিটিভ এসেছে। তিনিসহ চার জন সাভার আশুলিয়া থেকে মাগুরায় গ্রামের বাড়িতে আসেন। করোনা আক্রান্ত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হবে। গ্রামটি লকডাউন করার জন্য প্রশাসনকে বলা হয়েছে।