কিশোরগঞ্জ প্রতিনিধি ও কটিয়াদী সংবাদদাতা
কিশোরগঞ্জের কটিয়াদীর চর নোয়াকান্দি গ্রামে বুধবার মৌমাছির কামড়ে এক জনের মৃত্যু হয়েছে। নিহতের নাম সবুজ মিয়া (৪০)। সে ঐ গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
ঘটনার সময় সবুজ মিয়া বাড়ির পাশের জঙ্গলে একটি মৌচাক থেকে মধু সংগ্রহ করতে যান। এ সময় ঝাঁকে ঝাঁকে মৌমাছি এসে তাকে আক্রমণ করে। যন্ত্রণায় ছটফট করতে করতে কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়।