পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা
পাঁচবিবিতে কেরোসিনের কুপির আগুনে দগ্ধ বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহতের নাম সাজোমন বেওয়া (৭৫)। বুধবার ভোরে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার পাড়ইল গ্রামের মৃত আলতাফ হোসেনের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য মোনোয়ার হোসেন জানান, মঙ্গলবার রাতে বাড়িতে বিদ্যুত্ না থাকায় কেরোসিনের কুপি জ্বালানোর সময় অসাবধানতাবশত মশারি ও তার পরনের কাপড়ে আগুন লাগে। এ সময় তিনি চিত্কার করলে আশপাশের লোকজন উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করেন। পরদিন ভোরে তার মৃত্যু হয়। পাঁচবিবি থানার ওসি মুনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।