শেরপুরে নার্সের লাশ উদ্ধার স্বামী আটক

শেরপুর (বগুড়া) সংবাদদাতা

শেরপুরের হামছায়াপুর দক্ষিণপাড়া এলাকা থেকে বুধবার একটি বেসরকারি ক্লিনিকের এক নার্সের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম বিলকিছ (২৮)। এ ঘটনায় তার স্বামী শাহজাহান আলীকে আটক করেছে পুলিশ।

শেরপুর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর বলেন, বিলকিসের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।