৫৭০ কোটি ডলারে জিওর ১০ শতাংশ শেয়ার কিনল ফেসবুক

ভারতের চরম ঋণগ্রস্ত প্রতিষ্ঠান রিলায়েন্স জিওর শেয়ার কেনার ঘোষণা দিয়েছে বিশ্বের বৃহত্তম সোশ্যাল মিডিয়া কোম্পানি ফেসবুক। গত মঙ্গলবার এ ঘোষণা দেয় ফেসবুক। মোবাইল ইন্টারনেট কোম্পানি রিলায়েন্স জিওর ৯ দশমিক ৯৯ শতাংশ শেয়ার কিনে নিয়েছে ফেসবুক। ৫৭০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে দ্রুত বর্ধনশীল টেলিযোগাযোগ কোম্পানি জিওর শেয়ার কেনার মাধ্যমে ভারতের বাজারে ফেসবুকের পদযাত্রা শুরু হলো। বর্তমানে জিও মোবাইলের বর্তমান গ্রাহকসংখ্যা ৩৮ কোটি ৮০ লাখ। এ ছাড়া জিওর আরেক সেবা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন প্রায় ৪০ কোটি মানুষ। হোয়াটসঅ্যাপ ইতিমধ্যে পেমেন্টসেবা চালুর অনুমতি পেয়েছে। —সূত্র বিবিসি