জেলায় সারাদেশের মতো চলতি মৌসুমের আগাম ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। ধানের বাম্পার ফলন হলেও করোনা ভাইরাস পরিস্থিতিতে ধান কাটা শ্রমিকসংকট দেখা দিয়েছে। এ অবস্থায় কৃষকের লোকসান কমানোর জন্য গরিব কৃষকের পাশে এসে দাঁড়িয়েছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড এলাকায় জেলা ছাত্রলীগের সহসম্পাদক কাজী জুনায়েদ হোসেন প্রতীকের নেতৃত্বে ছাত্রলীগের ২৫-৩০ নেতাকর্মী ধান কাটার কাজে অংশ নেন। এ সময় গিলন্ড গ্রামের কৃষক সমশের মিয়ার ৩০ শতাংশ জমির ধান কেটে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
ছাত্রলীগ নেতা জোনায়েদ হোসেন প্রতীক বলেন, আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
কৃষক সমশের মিয়া বলেন, মাঠে পাকা ধানগুলো নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলাম। এই ভাইয়েরা সারাদিন কষ্ট করে আমার জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিছে। আমি তাদের জন্য দোয়া করি।