গাজীপুরে তাজউদ্দীন মেডিক্যালে করোনা রোগীদের চিকিত্সা আজ শুরু

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস বা কোভিড-১৯ পজিটিভদের চিকিত্সার জন্য ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণার পর আজ বৃহস্পতিবার সকাল থেকে এর কার্যক্রম শুরু করা হবে। ইতিমধ্যে এই হাসপাতালটিতে তিন জন রোগী ভর্তি হয়েছেন। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান জানান, গত ১৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা আক্রান্তদের চিকিত্সায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালকে ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করেন।