র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি অভিযানিক দল শুক্রবার রাতে মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ২৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তারা হলো: উপজেলার চর-মনোহরদিয়া গ্রামের মোঃ হাবিব শরীফের ছেলে মোঃ রিমন শরীফ এবং মোহাম্মদ আলী খানের ছেলে মোঃ মিসু খান। র্যাব সূত্র জানায়, জাহাপুর ইউনিয়নের চর-মনোহরদিয়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ রিমন শরীফ ও মোঃ মিসু খানকে ২৭ পিস ইয়াবাসহ হাতে-নাতে আটক করা হয়। তারা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন বিভিন্ন নিষিদ্ধ ইয়াবা ব্যবসা করে আসছিল। উদ্ধারকৃত ইয়াবাসহ তাদেরকে মধুখালী থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে মধুখালী থানায় একটি মাদক মামলা করেছে র্যাব।