কুষ্টিয়ায় চিকিৎসকসহ দুুইজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে একজন সরকারি চিকিৎসক এবংঅন্যজন হচ্ছেন ৮০ বছর বয়সী বৃদ্ধ। । যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিসিআর ল্যাবরেটরিতে ওই দুজনের নমুনা পরীক্ষার পর বৃহস্পতিবার এ তথ্যটি নিশ্চিত হওয়া গেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, ওই বৃদ্ধের ছেলে সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে কুমারাখালী গ্রামের বাড়িতে আসেন। তাদের মাধ্যমে তিনি সংক্রমিত হতে পারেন। অন্যদিকে ওই চিকিৎসক কোনো রোগীর সংস্পর্শে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা যাচ্ছে। আক্রান্ত দুইজনকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রয়োজনে হাসপাতালে ভর্তি করা হবে।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীসহ ৬/৭ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনটি জীবাণুমুক্তকরণ ও উপজেলার দুটি ক্লিনিক, আক্রান্ত চিকিৎসক ও বৃদ্ধের বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লক ডাউন করা হয়েছে।
কুষ্টিয়ার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল জানান, আক্রান্তদের চিকিৎসা ও পরামর্শসহ প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে। উল্লেখ্য, এর আগে আরোও তিনজন রোগী শনাক্ত করা হয়েছে। এনিয়ে জেলায় আক্রান্ত মোট রোগী সংখ্যা দাঁড়ালো পাঁচজনে।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ জানান, করোনা ভাইরাস সংক্রমনরোধে ওই দুই রোগীর বাড়ি ও আশেপাশের এলাকা লকডাউনসহ কঠোরতা আরোপ করা হয়েছে।
ইত্তেফাক/এসি