ময়মনসিংহ-৬ আসনে নৌকার সমর্থনে সরে গেল লাঙ্গল

ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়া আসনে মহাজোট মনোনীত প্রার্থী মোসলেমউদ্দিন অ্যাডভোকেটকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টীর মনোনীত প্রার্থী খন্দকার রফিকুল ইসলাম (ডা. কে. আর. ইসলাম)। শুক্রবার বিকালে উপজেলা জাতীয় পার্টির অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

সম্মেলনে ডা. কে. আর ইসলাম নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, রাজনীতি যেহেতু করি সেহেতু দলীয় কমান্ড মানতে হবে। দল যেহেতু আমাকে মনোনয়ন দিয়েছিল আবার শেষ পর্যন্ত সরে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে সেহেতু কিছুই করার নেই। এ সময় মহাজোট প্রার্থী মোসলেমউদ্দিন বলেন, কথা দিলাম আগামীতে সকল কর্মকাণ্ডে জাতীয় পার্টির অংশীদারিত্ব থাকবে। এ সময় উভয় দলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।