মাগুরায় নতুন আরও একজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। মাগুরা সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, আক্রান্ত ব্যক্তির বয়স ২৬ বছর। তিনি সাভারের আশুলিয়া থেকে সম্প্রতি বাড়ি এসেছেন। পেশা তিনি পোশাক শ্রমিক। তাকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জোঁত শ্রীপুর, হুদা শ্রীপুর ও গোবিন্দপুর তিনটি গ্রাম লক ডাউন করা হয়েছে।
এদিকে মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউপি’র সাহাজিরকান্দি গ্রামে কর্মহীন ও দুস্থ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. সাইফুজ্জামান শিখর। বৃহস্পতিবার সকালে তিনি পাঁচশ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় তিনি ব্যক্তি উদ্যোগে অন্যদের এগিয়ে আসার আহ্বান জানান এবং ইউনিয়নের কর্মরত স্বাস্থ্যকর্মী ও পল্লী চিকিৎসকদের নিজস্ব ব্যবস্থানায় পিপিই বিতরণ করেন।
ইত্তেফাক/এসি