ফুটবল লিগ নিয়ে শনিবার বাফুফের ভিডিও কনফারেন্স

প্রিমিয়ার ফুটবল নিয়ে আগামীকাল লিগ কমিটির সভা। ভিডিও কনফারেন্স করা হবে। লিগ কীভাবে হবে, কবে কখন খেলা শুরু হতে পারে, আদৌ হবে কী হবে না তা নিয়ে কনফারেন্স, এমন কথা জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তিনি জানান বিভিন্ন প্রস্তাবনা রয়েছে সব কিছু নিয়েই আমাদের মধ্যে কথা হবে। লিগের ১৩ ক্লাবকে কনফারেন্সে ঢাকা হয়েছে। লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী, ডেপুটি চেয়ারম্যান আবদুর রহীম, বাফুফের দুই সদস্য জাকির হোসেন চৌধুরী, শওকত আলী খান জাহাঙ্গীরসহ অন্য কর্মকর্তারা থাকবেন বলে জানিয়েছেন সোহাগ।

ইফতার দেবে বাফুফে

করোনা ভাইরাসের কারণে অনেক দরিদ্র মানুষ কাজ পাচ্ছে না। বাফুফে তাদের সামর্থ্যানুযায়ী দরিদ্রদের মধ্যে এতো দিন খাবার দিয়ে আসছিল। ৩০০ জনকে প্রতিদিন খাবার বিতরণ করে। এর মধ্যে ফুটবল দলের ইংলিশ কোচ এসেছে জেমি ডে, আরেক সহকারী কোচ স্টুয়াট ওয়াটকিস, জাতীয় দলের ফুটবলার সোহেল রানা,  একবেলা করে খাবার দিয়েছেন। রমজান এসে গেছে, বাফুফে এখন থেকে ইফতার দেবে। বিকালে বিতরণ করা হবে বলে জানিয়েছেন আবু নাঈম সোহাগ।