বিশ্বকাপের বদলে আইপিএল!

দুটো আসরই সংশয়ে আছে। অক্টোবরে অস্ট্রেলিয়ায় হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। অন্যদিকে এত দিনে শুরু হয়ে যাওয়ার কথা ছিল আইপিএল। দৃশ্যত এবার আইপিএল মাঠে গড়ানোর তেমন সম্ভাবনা নেই। তবে সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ও বর্তমান কলকাতা নাইট রাইডার্সের কোচ ব্রেন্ডন ম্যাককালাম বলছেন, বিশ্বকাপ পিছিয়ে দিয়ে অক্টোবরে আইপিএল আয়োজন করা উচিত। স্কাই ক্রিকেটের সঙ্গে এক আলোচনায় এই সাবেক মারকুটে ব্যাটসম্যান বলেছেন, ‘আমি মনে করি, আইপিএলের অক্টোবর সময়টা লক্ষ করা উচিত। আর টি-টোয়েন্টি বিশ্বকাপকে পিছিয়ে দেওয়া উচিত। এর ফলে মেয়েদের বিশ্বকাপও পিছিয়ে যাবে। ফলে আমরা তিনটি টুর্নামেন্টই মাঠে গড়াতে দেখতে পাব।’