মঠবাড়িয়ায় বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম নিমাই চন্দ্র হাওলাদার (৫৫)। তিনি উপজেলার চালিতাবুনীয় গ্রামের মৃত যাদব চন্দ্র হাওলাদারের ছেলে। স্থানীয়রা জানান, ঘটনার সময় হঠাত্ বৃষ্টি ও মেঘের গর্জন শুরু হলে কৃষক নিমাই চন্দ্র মাঠে বাঁধা গরু বাড়িতে আনতে যান। এ সময় কৃষি জমির মাঠে বজ্রপাত হলে তিনি আহত হন। গ্রামবাসী তাকে উদ্ধার করে স্থানীয় মিরুখালী বাজারে এক চিকিত্সকের কাছে নিলে মৃত ঘোষণা করেন।