নেত্রকোনায় করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ে সভা

নেত্রকোনায় করোনা ভাইরাস প্রতিরোধ ও ক্ষতিগ্রস্তদের মধ্যে জেলা পর্যায়ে চলমান ত্রাণ কার্যক্রম বিষয়ক উচ্চ পর্যায়ের সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোভিড-১৯ ও ত্রাণ কার্যক্রম বিষয়ক জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ভূমি) আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) ঊম্মুল হাছনা। আরো বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব প্রণব কুমার ঘোষ, সেনা কর্মকর্তা মেজর আশরাফ, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, পৌর মেয়র নজরুল ইসলাম খান প্রমুখ।