নলডাঙ্গায় বিদ্যুত্স্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

নাটোরের নলডাঙ্গায় বৃহস্পতিবার বিদ্যুত্স্পৃষ্টে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম সাব্বির হোসেন (১৯)। সে উপজেলার বাঙ্গালখলসি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলামের ছেলে ও নলডাঙ্গা শহীদ নজমুল হক ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

নলডাঙ্গা থানার ওসি হুমায়ন কবির জানান, ঘটনার সময় সাব্বির বাড়ির পাশে পুকুরে মাছ চাষের জন্য জলমটর দিয়ে সেচ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে শক লেগে পুকুরের পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।