সামাজিক দূরত্ব বজায় রাখতে মাগুরায় সবজি বাজার স্থানান্তর

সামাজিক দূরত্ব বজায় রাখতে মাগুরায় সবজি বাজার স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার থেকে মাগুরা শহরের সৈয়দ আতর আলী সড়কের পাশে সবজি বাজার বসছে।

মাগুরায় কাঁচাবাজারে সামাজিক দূরত্ব না মেনে ক্রেতারা বাজার করায় করোনার ঝুঁকি বেড়েছে। এর প্রেক্ষিতে সবজিবাজার স্থানান্তর করে এই নতুন জায়গায়  আনা হয়েছে।