এই সময়ের ছড়া

গোলারটেকের গর্তে আছি

মানুষ হয়ে জন্মেছি ভাই মরতে হবে মরতে

লকডাউনে লুকিয়ে পড়ি নিজের বাড়ির গর্তে।

দেখছি টিভি, ফেসবুকে যাই, বইপত্র পড়ছি

ভাল্লাগে না। করোনা ভয়ে ঘরে বসেই মরছি।