সিঙ্গাইর পৌরসভা থেকে প্রণয় কুমার বসাক (১১) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। সে পৌরসভার ঘোনাপাড়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের প্রদীপ কুমার বসাকের ছেলে এবং ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। জানা যায়, গত রবিবার বিকাল সাড়ে ৬টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে সে আর ফেরেনি। এ ব্যাপারে সোমবার সিঙ্গাইর থানায় একটি সাধারণ ডায়রি করা হয়। সন্ধানপ্রার্থী—প্রশান্ত বসাক (কাকা) ফোন:০১৭২৩৮৪৪২৫০ অথবা সিঙ্গাইর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।