জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

লার্জ ফার্মা ও তামান্না ফার্মেসিকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ ও বেশি দামে গুঁড়ো দুধ বিক্রির অপরাধে রাজধানীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল টিম। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মন্ডল। অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের অপরাধে লার্জ ফার্মার শান্তিনগর শাখাকে ১০ হাজার টাকা এবং ১৭০০ টাকার আমদানিকৃত শিশুখাদ্য (গুঁড়ো দুধ) ৩৬০০ টাকায় বিক্রয় করার অপরাধে শান্তিনগরের তামান্না ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। গতকাল অভিযানে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ও টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম ( ট্রাক সেল) তদারকি করা হয়।