গোপালগঞ্জে মারা যাওয়া ৬ জন করোনায় আক্রান্ত ছিলেন না

গোপালগঞ্জে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ৬ জন করোনায় আক্রান্ত ছিলেন না। গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

গোপালগঞ্জ সিভিল সার্জন অফিস জানিয়েছে, করোনার উপসর্গ নিয়ে টুঙ্গিপাড়ায় এক শিশুসহ দুইজন, কোটালীপাড়ায় এক যুবক, মুকসুদপুরে মন্দির ভিত্তিক গণশিক্ষা স্কুলের এক শিক্ষিকা, কাশিয়ানীতে এক গৃহবধূ ও গোপালগঞ্জ সদর উপজেলায় এক ব্যক্তি মারা যান।

আরও পড়ুন: বঙ্গবন্ধু সেতুর ওপর বিকল ট্রাক সরাতে গিয়ে উদ্ধারকর্মী নিহত

সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনের নমুনা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআরে পাঠানো হয়। প্রত্যেকের নমুনা পরীক্ষায় করেনা ভাইরাস নেগেটিভ এসেছে। 

ইত্তেফাক/এসি