কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে শুক্রবার দুপুর ২টা পর্যন্ত এ জেলার মোট ৪৪ জন করোনায় আক্রান্ত হলেন। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান জানান, আক্রান্তদের মধ্যে রয়েছেন- জেলার মুরাদনগর উপজেলায় দুইজন, দেবিদ্বারে একজন, মনোহরগঞ্জে একজন ও তিতাস উপজেলায় একজন। এ নিয়ে জেলার মোট ৪৪ জন করোনায় আক্রান্ত হলেন।
আরও পড়ুন: স্কুলছাত্রীর কাটা মাথা উদ্ধার, প্রধান আসামি আটক
তিনি আরও জানান, কুমিল্লা থেকে এ পর্যন্ত মোট ১১০৫ জনের করোনা উপসর্গের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে ৭৭৭ জনের টেস্ট রিপোর্ট পাওয়া গেছে।
ইত্তেফাক/এসি