প্রিমিয়ার লিগের ভাগ্য নির্ধারণ
স্পোর্টস রিপোর্টার
ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনিও বলেছিলেন বর্তমান করোনো পরিস্থিতিতে ফুটবল শুরু করা যায় না। এ কথা বলেছিলেন প্রায় দুই সপ্তাহ আগে। এরই মধ্যে ফুটবল দুনিয়ায় কিছু দেশে খেলা শুরুর উদ্যোগ নিয়েছে। কবে কখন খেলা শুরু করা যায় তা নিয়ে সভাও করে ফেলেছে উয়েফা, কনমেবল। উন্নত দেশগুলো যেখানে ক্লাবের খরচ, খেলোয়াড়দের বেতন, স্টাফদের বেতন নিয়ে হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশের মতো দরিদ্র ফুটবল দেশের ক্লাবগুলোর জন্য বর্তমান পরিস্থিতি সামাল দেওয়া আরো কঠিন। এমন পরিস্থিতিতে দেশের ঘরোয়া প্রিমিয়ার ফুটবল লিগ নিয়ে আটকে গিয়েছে বাফুফে। ১৩ দলের লিগ মাঝপথে যাওয়ার আগেই বন্ধ হয়ে যায় ১৯ মার্চ। লিগের পুরো খেলাই এখনো বাকি রয়েছে। ক্লাবগুলো কোটি কোটি টাকা খরচ করে লিগ নিয়ে বিপথে কর্মকর্তারা। এই অবস্থায় লিগ নিয়ে কী করা যায় তা নিয়েই আজ লিগ কমিটির সভা। ভিডিও কনফারেন্স করে ১৩ ক্লাবের মতামত নিয়ে করণীয় নির্ধারণের পথে এগুবে। আবাহনী মত দিয়েছে বিদেশি ফুটবলার বাদ দিয়ে বাকি খেলাগুলো হতে পারে। তাতে নাকি দেশিরা সুযোগ পাবে। অথচ দেশি খেলোয়াড়দের নিয়ে লিগ আয়োজনের কথা খোদ জেমি ডে অনেকবার বলে আসছিলেন।
জাতীয় দলের কোচ জেমি ডে করোনা ভাইরাসের কারণে নিজ দেশ ইংল্যান্ডে অবস্থান করছেন এখন। সেখান থেকে জেমিও একটা বার্তা পাঠিয়েছেন লিগ নিয়ে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন ক্লাবগুলো নিয়ে সিঙ্গেল লিগ খেলা আয়োজন করতে বলেছেন জেমি। সিঙ্গেল লিগ শেষে শীর্ষ চার দল নিয়ে একটা আরেক পর্ব আয়োজন করা যেতে পারে এবং প্রথম পর্বেই রেলিগেশন লিগ হতে পারে। বাফুফে মনে করছে এটাও হতে যেখানে খেলা শেষ হয়েছিল সেখান থেকেই পুনরায় শুরু।