গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয় জন করোনায় আক্রান্ত ছিলেন না। গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী শিশু ও নারীসহ ছয় জনের নমুনা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআর এ পাঠানো হয়। প্রত্যেকের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস নেগেটিভ এসেছে। এ থেকে প্রমাণিত হয় যে মারা যাওয়া ছয় জন করোনা আক্রান্ত ছিলেন না।