সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
সখীপুরে একই পরিবারের পাঁচ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাতে করোনা শনাক্তের বিষয়টি ঢাকা থেকে জানানো হয়েছে বলে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান জানান, গত বুধবার উপজেলার লাঙ্গুলিয়া গ্রামের সবিজ ব্যবসায়ীর শরীরে করোনা শনাক্ত হয়। এর পর তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। তিনি আরো জানান, শুক্রবার সকালে তাদের জানানো হয়েছে ঐ সবিজ ব্যবসায়ীর স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পাঁচ জনকেই বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।