কেশবপুরে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

কেশবপুর (যশোর) সংবাদদাতা

কেশবপুরের পল্লীতে শুক্রবার স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের গোপসেনা গ্রামের শহিদুল ইসলামের ছেলে শামীম হোসেন (৩০) ও তার স্ত্রী রেনুকা বেগম (২৫)।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।