কুষ্টিয়া প্রতিনিধি
সরকারি নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি অমান্য করে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার হাটবাজারগুলোতে ঘটছে ব্যাপক জনসমাগম। প্রাণঘাতী করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করলেও এখানকার হাটবাজারের চিত্র অনেকটাই যেন স্বাবাভিক।
কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল ইসলাম খান জানান, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে। এছাড়া করোনা সংক্রমণ যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য জনগণকে সরকারি নির্দেশনা অনুসরণে পদক্ষেপ নেওয়া হয়েছে।