করোনায় মৃতদের জানাজার জন্য কমিটি গঠন

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা

সরিষাবাড়ীতে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের জানাজার জন্য কমিটি গঠন করা হয়েছে। পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রুকন ১২ সদস্য বিশিষ্ট কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে ঐ কমিটি গঠন করেন।