মনোহরগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা

মনোহরগঞ্জে ঢাকাফেরত এক ব্যক্তির (৫০) শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মনোহরগঞ্জে তিনিই প্রথম করোনা রোগী। এদিকে ঐ ব্যক্তি করোনা আক্রান্ত হওয়ার পর তার বাড়ি লকডাউন করা হয়েছে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিসর্গ মেরাজ চৌধুরী জানান, ঐ ব্যক্তি ঢাকায় ডিমের আড়তে চাকরি করতেন। গত ১৬ এপ্রিল তিনি মৈশাতুয়া ইউনিয়নের নিজ বাড়িতে আসার পর খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে প্রয়োজনীয় চিকিত্সা দিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেন। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে আইসিডিআর থেকে আসা রিপোর্টে তার করোনা পজিটিভ আসে।

মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা জানান, করোনা শনাক্তের পর ঐ বাড়ি লকডাউন করা হয়েছে।