গর্ভাবস্থায় ব্যাক পেইন চিকিত্সায় হালকা ব্যায়াম উপকারী

মহিলাদের প্রেগন্যান্সি বা গর্ভধারণের সময় বেশিরভাগ ক্ষেত্রে ব্যাক পেইন হয়। আর গর্ভবতী মহিলাদের ব্যাক পেইনের কারণ হিসাবে বিশেষজ্ঞগণ বলছেন, সন্তান ধারণের পর ধীরে ধীরে মহিলাদের পেট সামনের দিকে ঝুঁকে পড়ার সঙ্গে সঙ্গে স্পাইন বা মেরুদণ্ডের হাড়ও বাঁকাতে শুরু করে। এ কারণে শতকরা ৬০ ভাগ মহিলার ব্যাক পেইন হতে পারে। আর এ তথ্যটি দিয়েছেন সাইন্ট লুইস ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের প্রফেসর এমিরিটাস ড: রাউল আর্টাল।

এই খ্যাতিমান স্ত্রীরোগ বিশেষজ্ঞ গর্ভবতী মহিলাদের ব্যাক পেইন চিকিত্সায় ওষুধের পরিবর্তে এক্সারসাইজের পরামর্শ দিয়ে থাকেন। ড: আর্টালের মতে একথা সত্য যে প্রেগন্যান্সিতে নানা ধরনের শরীরবৃত্তীয় বা এনাটমিক্যাল ও ফিজিওলজিক্যাল পরিবর্তন হয় তা সত্ত্বেও এক্সারসাইজ ব্যাক পেইন নিরাময়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে এ ক্ষেত্রে কোন বড় ধরনের বা ঝুঁকিপূর্ণ ব্যায়ামের প্রয়োজন নেই।

শুধুমাত্র দাঁড়িয়ে স্পাইন পিছনের দিকে খানিকটা বাঁকানো, ঘরের মেঝেতে হাঁটা, দেয়ালে পিঠ লাগিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা অথবা বসে বা শুয়ে হাঁটু বাঁকানোর ব্যায়াম করতে পারেন। এছাড়া গর্ভাবস্থায় হাঁটা, সুইমিং, হালকা সাইক্লিং ও লো-এরোবিকস নিরাপদ বলে উল্লেখ করেছেন ড: রাউল আর্টাল। তবে যাদের গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপসহ নানা ধরনের জটিলতার ঝুঁকি রয়েছে তাদের ব্যাক পেইনে এক্সারসাইজ না করা ভালো। এক্ষেত্রে কোন চিকিত্সকের পরামর্শ নেয়া উচিত।

লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও

যৌন রোগ বিশেষজ্ঞ