ইত্তেফাক রিপোর্ট
কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারিতে চলমান সামাজিক দূরত্ব ও চলাচলে সীমাবদ্ধতায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সমাজের দিনমজুর এবং অতি দরিদ্ররা। তাদের সহায়তায় এগিয়ে এসেছে গ্রামীণফোন ও ব্র্যাক। পাশাপাশি এই উদ্যোগে সবাইকে সাহায্যের হাত বাড়াতে যৌথ প্রচেষ্টায় তারা শুরু করেছে ‘ডাকছে আমার দেশ’ উদ্যোগ। গতকাল শুক্রবার এক অনলাইন সংবাদ সম্মলনে এই উদ্যোগের ঘোষণা করা হয়। এতে উপস্থিত ছিলেন, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ। গতকাল ব্র্যাকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।