কর্মহীন ১ হাজার কর্মচারীর পাশে ডাক বিভাগের প্রতিষ্ঠান ‘নগদ’

নড়াইল প্রতিনিধি

নড়াইল-২ আসনের এমপি ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজার আহ্বানে সাড়া দিয়ে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া ব্যবসাপ্রতিষ্ঠানের ১ হাজার কর্মচারীদের পাশে দাঁড়িয়েছে সরকারি ডাক বিভাগের প্রতিষ্ঠান ‘নগদ’। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে শুক্রবার এ কার্যক্রমের উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, মাশরাফি বিন মর্তুজার পিতা গোলাম মর্তুজা স্বপন, পৌর মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস, নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভির এ মিশুকসহ বণিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট সংকটের কারণে এমপি মাশরাফি বিন মোর্তুজা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারি ডাক বিভাগের প্রতিষ্ঠান ‘নগদ’ এর প্রতি আহ্বান জানান। তার আহ্বানে সাড়া দিয়ে ‘নগদ’ কর্মহীন হয়ে পড়া বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের ১ হাজার কর্মচারীদের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী বিতরণ করে।