সাগরে ভাসছে ৫০০ রোহিঙ্গা গ্রহণ করবে না বাংলাদেশ

বেশ কয়েকশো রোহিঙ্গা বহনকারী দুটো নৌকাকে বাংলাদেশ গ্রহণ করবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিবিসি বাংলাকে বলেছেন, সাগরে ভাসমান রোহিঙ্গাদের কোনোভাবেই বাংলাদেশে ভিড়তে দেওয়া হবে না। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলছে যে—গত কয়েকদিন ধরে প্রায় ৫০০ রোহিঙ্গা বহনকারী দুটি নৌকা মালয়েশিয়ায় ঢুকতে না পেরে গভীর সমুদ্রে অবস্থান করছে। এমন প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, গভীর সমুদ্রে ভাসমান রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের কোনো দায়িত্ব নেই।  আমরা চাই না মানুষ মরুক। কিন্তু অন্যদের অগ্রসর হয়ে আসতে হবে।

এদিকে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বৃহস্পতিবার এক বিবৃতিতে বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে অবস্থানরত নারী, পুরুষ এবং শিশুদের ঝুঁকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি বলেছে, সাগরে অবস্থানরত শরণার্থী এবং আশ্রয়প্রার্থীদের ব্যাপারে সব রাষ্ট্রের অধিকতর সমন্বয় এবং দায়িত্ব ভাগ করে নেওয়া প্রয়োজন।