ঠাকুরগাঁও-৩ আসনে অধ্যক্ষ গোপাল চন্দ্র সমর্থন দিলেন ইমদাদুল হককে

ঠাকুরগাঁও-৩ আসনের সিংহ মার্কার স্বতন্ত্র প্রার্থী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় অপর স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি ইমাদাদুল হককে মোটরগাড়ি (কার) মার্কায় সমর্থন দিয়েছেন। শনিবার বিকেলে ডিএন ডিগ্রি কলেজ শহীদ মিনার চত্বরে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র কশিরুল আলম, যুগ্ম সম্পাদক গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা-কর্মীসহ উভয় প্রার্থীর স্থানীয় কর্মী সমর্থকদের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে উভয় প্রার্থী করমর্দন করে এ সমর্থন দেন। এ সময় পীরগঞ্জের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।