হবিগঞ্জে চিকিৎসক,স্বাস্থ্যকর্মী, নারী শিশুসহ নতুন করে পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৬ জনে। রোগীদের মধ্যে চুনারুঘাট হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্য সহকারী, চা বাগান শ্রমিকের পাঁচ বছর বয়সের শিশু রয়েছে। আক্রান্ত শিশুকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার এ তথ্য জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল।
সিভিল সার্জন জানান, শনিবার থেকে চুনারুঘাট হাসপাতালের স্বাস্থ্যসেবা সাতদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনা আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ শীর্ষে রয়েছে। আক্রান্ত চিকিৎসক ছাড়া সকল রোগীকে হবিগঞ্জ হাসপাতালের আইসোলেশনে আনা হয়েছে।
আরও পড়ুন: নবীনগরে বেড়ে চলেছে নিত্যপণ্যের দাম, অভিযোগ কৃত্রিম সঙ্কট
এদিকে করোনা উপসর্গ নিয়ে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামের সিএনজি অটোরিকশা চালক ফেরদৌস মিয়া(৩০) শনিবার সকালে মারা গেছেন। নিজামপুর ইউপি চেয়ারম্যান তাজউদ্দিন জানান, ফেরদৌসের বাড়িসহ পাশের তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে।
ইত্তেফাক/এসি