মাহবুব শরীফ
একসঙ্গে ৫০ জন ভিডিও কলে যোগ দিতে পারবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের মেসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারের মাধ্যমে। গত শুক্রবার এমন ঘোষণা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকের একজন মুখপাত্র সংবাদ মাধ্যম সিএনবিসিকে জানায়, ফেসবুকের মেসেঞ্জারে এখন গ্রুপ কলে যোগ দিতে পারবে ৫০ জন ব্যবহারকারী যা আগে মাত্র আট জনে সীমাবদ্ধ ছিল। ম্যাসেঞ্জারের ভাইস প্রেসিডেন্ট এ বিষয়ে একটি ব্লকপোস্টে জানিয়েছে, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে প্রতিদিন অন্তত ৭০০ মিলিয়ন ব্যবহারকারী ভিডিও কলে যুক্ত হয়। করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারণে ভিডিও কলে কথা বলা আগের চেয়ে বেড়েছে। এ সুযোগে ‘জুম’ বিশাল জনপ্রিয়তা অর্জন করেছে। ভিডিং কলিং প্ল্যাটফর্ম জুমের শেয়ার প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে তিন শতাংশ হারে। বিশ্বজুড়ে এখন জুমের জনপ্রিয়তা দেখে ফেসবুকও সহজে ভিডিও চ্যাট করার ফিচার আনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ ফিচারটির নাম ম্যাসেঞ্জার রুমস। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা ভাইরাসের কারণে মানুষ পৃথক পৃথক অবস্থানে অবস্থান করছে। তাদের প্রয়োজনে আলাদা আলাদা ভিভিও কলিং মাধ্যম ব্যবহার করছে। ব্যবহারকারীদের ফেসবুক প্ল্যাটফর্মে ফিরিয়ে আনতেই ফেসবুক এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে। জুম ১০০ জন ব্যবহারকারীকে ৪০ মিনিটি ফ্রি ভিডিও চ্যাটিংয়ের সুবিধা দেয় সেখানে সোশ্যাল নেটওয়ার্ক হাউস পার্টি মাত্র আট জনকে অনুমতি দেয়। এ দিক থেকে মেসেঞ্জার রুমে কোনো সময়ের সীমাবদ্ধতা নেই। শুক্রবার লাইভে এসে ম্যাসেঞ্জার রুম ফিচারটির ঘোষণা দেন ফেসবুক প্রধান কর্তকর্তা মার্ক জাকারবার্গ। তিনি জানান, ফিচার ব্যবহার করে গ্রুপ চ্যাটে ৫০ জন একসঙ্গে ভিডিও চ্যাট করতে পারবেন। এর পাশাপাশি যাদের ফেসবুক অ্যাকাউন্ট নেই তারাও ম্যাসেঞ্জারে কথা বলতে পারবে। ফেসবুক অ্যাকাউন্ট না থাকলে ভিডিও চ্যাটের লিঙ্ক পাঠিয়ে তাদেরকে গ্রুপ চ্যাটে ইনভাইট করা যাবে। ফিচারটি সব ব্যবহারকারীর কাছে পৌঁছাতে কয়েক সপ্তাহ লাগবে। শুধু ম্যাসেঞ্জারই নয়, পরবর্তীতে এই সুবিধা ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ডাইরেক্টেও যুক্ত হবে।
চলতি মাসের শুরুতে ডেস্কটপের জন্যেও আলাদা অ্যাপ চালু করে ফেসবুক। অ্যাপটির নাম ম্যাসেঞ্জার ডেক্সটপ। উইন্ডোজ ব্যবহারকারীরা মাইক্রোসফট স্টোর থেকে এবং অ্যাপেল ব্যবহারকারীরা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি নামাতে পারবেন। আগে থেকেই ডেস্কটপে ম্যাসেঞ্জার ব্যবহারের সুযোগ ছিলো। তবে ফেসবুকের মূল অ্যাপে লগইন করে তবেই তা ব্যবহার করা যেতো। সূত্র : সিএনবিসি