নিউইয়র্কের নাগরিকরা বিবাহ করাতে পারবে জুমের মাধ্যমে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

এখন থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকরা দূরবর্তী অবস্থান থেকে বিবাহ নিবন্ধনের আবেদন করতে পারবে এবং ভার্চুয়াল অনুষ্ঠানের অনুমতি পাবে।

মি. কুওমো রশিকতা করে বলেছেন, এমন সিদ্ধান্তের অর্থ হলো দম্পতিদের একত্রিত না করার আর কোনো অযুহাত নেই।

শনিবার একটি বক্তৃতায় তিনি বলেন, ‘আপনি এটি জুমের মাধ্যমে করতে পারেন। হ্যাঁ অথবা না।’

নিউইয়র্ক সিটিতে ১৫ মে এর পর লকডাউন ব্যবস্থা বাড়িয়ে দেওয়ায় এমন সিদ্ধান্ত আসে। শুধুমাত্র নিউইয়র্ক সিটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছে ১৩ হাজার মানুষ। এমন সিদ্ধান্তে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র মন্তব্যও দেখা দিয়েছে। আবার কেউ কেউ প্রশ্ন তুলেন, পরিবারের সদস্যরা ও বন্ধুরা অনুষ্ঠানে যোগ দিতে না পারলে দম্পতিরা এমন সিদ্ধান্ত কেন বেছে নিবেন? এছাড়াও অন্য সিদ্ধান্ত গ্রহণ না করার জন্য গভর্নরের সমালোচনা করছেন। আবার, মাহামারী চলাকালীন সময়ে দম্পতিদের স্বাস্থ্য বীমা নিয়ে কথা উঠেছে।

নতুন দম্পতিরা কীভাবে লকডাউন উপভোগ করছেন?

কিছু মানুষ ইতোমধ্যে অনলাইনে অনুষ্ঠান উদযাপনের দিকে ঝুঁকছে। তবে আগে থেকেই যদি অনুষ্ঠান আয়োজনের সময় ও স্থান নির্ধারন না করা হয়ে থাকে তাহলে লকডাউন চলাকালীন সময়ে এমন আয়োজন আইনত বাধ্যতামূলক নয়।

আবার আইনত জাটিলতা কাটাতে ইন্টারনেটের মাধ্যমে এমন সুবিধা দেওয়ার মধ্যে নিউইয়র্কই প্রথম। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ঘোষণা করেছে, দেশটিতে বসবাসকারী ও বাসিন্দাদের অনলাইনে বিয়ে করার অনুমতি দেওয়া হবে তবে তা আইন মন্ত্রণালয়ে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার অয়েবসাইট চালু হওয়া পরে। একটি ভার্চুয়াল বিবাহ তখনই পরিপূর্ণ হতে পারে যখন সেটা নিবন্ধিত হবে ও সাক্ষীগণে উপস্থিতি থাকবে।

সূত্র :বিবিসি