ক্যাপশন নিউজ

বিশ্বজুড়ে  চলছে লকডাউন। হাতে অঢেল সময়। সময় কাটাতে হবে তো! আর সেই সুযোগে গেম প্রস্তুতকারক সংস্থাগুলো বাজারে নিয়ে আসছে একের পর এক গেম। প্রাণঘাতী ভাইরাস পুঁজি করে তৈরি হচ্ছে গেম।কিন্তু প্রশ্ন উঠছে, এই ধরণের গেম খেলে দিনের শেষে মানসিক অস্থিরতা তৈরি হবে না তো! কে শোনে কার কথা!  দিব্যি রমরমিয়ে চলছে এই সব গেম। সাধারণ চোখে দেখতে আপাতত নিরীহ গেম। কিন্তু খেলতে খেলতে এই গেম কখন যে খেলোয়ারের মস্তিস্কে হানা দেবে, কে জানে! গেমের আসক্তি থেকে অবসাদের জন্ম। অনেক সময় গেমের নিয়ম পালন করতে গিয়ে মৃত্যু। বিশেষ করে শিশুমনে এই ধরণের গেম ব্যাপক প্রভাব বিস্তার করে বলে জানিয়েছেন মনোরোগ বিশেষজ্ঞরা।