৪০০তম পর্বে ‘মান-অভিমান’

 

 ধারাবাহিক নাটক ‘মান-অভিমান’-এর ৪০০তম পর্ব প্রচারিত হবে আজ। ৪০০তম পর্বে পদার্পণকে কেন্দ্র করে রয়েছে এই নাটকের নতুন নাটকীয়তার। দীপ্ত টিভিতে প্রতি শনি থেকে শুক্রবার সন্ধ্যা ৭টায় প্রচারিত হচ্ছে নাটকটি। জেন অস্টেন রচিত ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’-এর অনুপ্রেরণায় নির্মিত ধারাবাহিক নাটক মান-অভিমানের চিত্রনাট্য নাসিমুল হাসান ও সংলাপ করেছেন সরোয়ার সৈকত। আশিষ রায়ের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন সমাপ্তি মাশুক, রোজী সিদ্দিকী, তোফা হাসান, ইফফাত আরা তিথি, শিবলী নওমান, সানজিদা ইপ্সা, আরমান পারভেজ মুরাদ, তানিন তানহা, শেলী আহসানসহ অনেকে। নাটকটির লাইন প্রোডিউসার জাহিদুল ইসলাম জাহিদ। রানুর বিয়ের মাঝেও বোন বীথি অল্প সময়ের জন্য ফারিয়ার বিয়ের অনুষ্ঠানে যায়। কারণ কথামতো বীথিকে তাদের বাড়ির চাবি বুঝিয়ে দিতে হবে ফারিয়াকে। ফারিয়া অনিমাদের সঙ্গে নিয়ে বীথিকে অপমান করে। বীথি বিয়েতে যে উপহার নিয়ে এসেছিল সেটা খুললে বের হয়ে আসে বাড়ির চাবির বদলে হাতকড়া। তখনই সবাইকে অবাক করে দিয়ে আসে পুলিশ। অনিমার বিরুদ্ধে লোক দিয়ে বীথির ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ।