কিশোরগঞ্জে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন করোনা আক্রান্ত রোগী

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে এই প্রথম করোনা আক্রান্ত একজন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাকে শনিবার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। তার বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলার বেতাগী গ্রামে। কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, আব্দুর রশীদ ৯ দিন আগে করোনার উপসর্গ নিয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরপর দুটি নমুনা পরীক্ষায় কোভিড-১৯ নেগেটিভ আসায় তাকে শনিবার ছাড়পত্র দেওয়া হয়। এদিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সকসহ বর্তমানে ঐ হাসপাতালে ২৮ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন বলে সিভিল সার্জন জানান।