সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
করোনা ভাইরাস পরিস্থিতিতে লকডাউন ভেঙে আইন অমান্য করে রাতের বেলায় দোকান খোলা এবং গাড়ি চালানোর অপরাধে সিংগাইরে সাত জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট। আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা পাঁচ জন ব্যবসায়ী ও দুই জন গাড়ি চালককে শুক্রবার রাতে তার কার্যালয়ে জরিমানা করেন।