হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা
উপজেলার ওছখালী বাজারের চার ব্যবসায়ীকে অধিক মূল্যে মালামাল বিক্রি ও দোকানে মূল্য তালিকা না থাকায় জরিমানা করা হয়েছে। শনিবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সারোয়ার সালাম তাদের ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় বিনা কাজে বাজারে ঘোরাফেরা ও আড্ডার জন্য সাত জনকে সতর্ক করেন।